ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আরও একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

  • আপডেট সময়: ০৯:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৩১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ উত্তেজনার মধ্যেই এবার আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তুলেছে ইরান।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস (আইআরজিসি) দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের এই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়ে একে ‘ভিত্তিহীন গুজব’ হিসেবে আখ্যায়িত করেছে।

আইআরজিসি’র পক্ষ থেকে জানানো হয়, দুই আসনের এই অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানটিকে সফলভাবে ‘টার্গেট’ করা হয়েছিল এবং এটি ধ্বংস হয়ে মাটিতে পড়ে গেছে। তবে ঘটনাটি ঠিক কখন এবং কোন পরিস্থিতিতে সংঘটিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তেহরান।

ইরানের পক্ষ থেকে এমন দাবি আসার পরপরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। সেন্টকম জানিয়েছে, বুধবার সকালে ইরানে একটি এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে সামাজিক মাধ্যমে যে তথ্য প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন । মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও জানিয়েছে, তাদের কোনো যুদ্ধবিমান নিখোঁজ হওয়ার বা ধ্বংস হওয়ার খবর তাদের কাছে নেই।

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় মারা যান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আরও একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

আপডেট সময়: ০৯:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬