ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অসচ্ছল ও পথশিশুদের বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা দেওয়ার নির্দেশ

  • আপডেট সময়: ০৭:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • ১৬৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পথশিশুদের বিনামূল্যে চিকিৎসা দিতে সরকারি হাসপাতালসহ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

পাশাপাশি নির্দেশ মোতাবেক কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালককে প্রতিবেদন আকারে তা আগামী ২০ আগস্টের মধ্যে আদালতকে জানাতে হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কাজী জাহিদ ইকবাল। সঙ্গে ছিলেন আইনজীবী মো. লুৎফর রহমান (রাসেল), ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার রেজ এমডি সাদেকীন প্রমুখ।

শুনানিকালে আদালত শঙ্কা প্রকাশ করে বলেন, আগামীতে কোনও সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় ব্যক্তিরা ডেঙ্গুতে আক্রান্ত হলে যেন আর্থিক অনটনের কারণে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত না হয়।

গতকাল বুধবার (৩১ জুলাই) ‘ডেঙ্গু আক্রান্ত পথশিশুটিকে ভর্তি নেয়নি সোহরাওয়ার্দী হাসপাতাল’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে বলা হয়, ৭ বছরের এক পথশিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। পরে শিশুটি হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকে।

এ ঘটনায় প্রকাশিত প্রতিবেদনগুলো সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে পথশিশু ও অস্বচ্ছলদের বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

অসচ্ছল ও পথশিশুদের বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা দেওয়ার নির্দেশ

আপডেট সময়: ০৭:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯