ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনেক দিন পর ক্যামেরার সামনে অপু!

  • আপডেট সময়: ০৬:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • ১৫৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন অপু বিশ্বাস। তাকে নির্দেশনা দিয়েছেন সৈকত নাসির। সিনেমা নয়, বিজ্ঞাপনের শুটিং করলেন তারা।

করোনার প্রকোপ নিয়ন্ত্রণে না আসায় ঝুঁকি নিতে চান না অপু। মা ও সন্তানের কথা ভেবে বেশ কিছু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানান সম্প্রতি।

মঙ্গলবার শুটিংয়ে ফেরেন এক সময়ের নিয়মিত নায়িকা। তবে কোনো স্পটে নয়, নিজের বাসাতেই জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন।

এ নিয়ে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, “ছোট্ট একটি ইউনিট নিয়ে পরিচালক আমার বাসায় এসেছিলেন। সতর্কতার সঙ্গে শুটিং করেছি। যথাসাধ্য চেষ্টা করেছি নিরাপদ দূরত্ব বজায় রাখার। হাতে স্যানিটাইজার দিয়েছি একটু পরপর। ক্যামেরা চলার সময়টুকু ছাড়া সবাই মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছি।”

নির্মাতা বলেন, “বিজ্ঞাপনচিত্রটিতে অপু দিদির মতো কাউকেই লাগত। প্রস্তাব দিলে শর্ত জুড়ে দেন তার বাসাতেই শুটিং করতে হবে। মেনে নিলাম। তবে আসার সময় ঈদ সালামি নিয়েছি।”

গত কয়েক বছরে বেশ কিছু সিনেমার সঙ্গে অপুর নাম জড়ালেও শুধু দেবাশীষ বিশ্বাসে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অভিনয় করেছেন। এ সিনেমায় তার নায়ক বাপ্পী চৌধুরী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

অনেক দিন পর ক্যামেরার সামনে অপু!

আপডেট সময়: ০৬:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০