ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে এক দিনে দুই জয় বাংলাদেশের

  • আপডেট সময়: ০৯:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ এন্ড ফ্যাস্টিভালে বাংলাদেশ আজ দুই জয় পেয়েছে। আজারবাইজানে আজ সকালে বাংলাদেশ সিশেলসের বিপক্ষে আর বিকেলে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে জয়লাভ করে।

সকালে সিলেশসের বিপক্ষে বাংলাদেশ গোল করে লিড নেয়। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে সিলেশস সমতা আনে। পরবর্তীতে টাইব্রেকারে বাংলাদেশ চার গোল করে। বিপরীতে সিলেশস দুই গোল করলে বাংলাদেশ জয়লাভ করে। বাংলাদেশের গোলরক্ষক শ্রীনাথ হালদার দু’টি গোল সেভ করেন।

সিলেশসকে হারানোয় বাংলাদেশের খেলা পড়ে সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচেও নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ ছিল। টাইব্রেকারে বাংলাদেশ ৪-৩ গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে।

ফিফা প্রথমবারের মতো অ-১৫ পর্যায়ে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করছে। ১৮৯ দেশ ৩২ গ্রুপে খেলছে। বাংলাদেশের ‘সি’ গ্রুপে ছয় দল ছিল। ছয় দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম। বাংলাদেশ এখন অন্য ৩২ গ্রুপে পঞ্চম স্থানে থাকা দলগুলোর সঙ্গে খেলছে। সিলেশস ও সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশ এখন কোয়ার্টারে উঠেছে। গ্রুপের অবস্থান অনুযায়ী সমঅবস্থানে থাকা ৩২ দলের মধ্যে নক আউট ভিত্তিক খেলা হচ্ছে। এভাবে ৬ চ্যাম্পিয়ন দল বের করবে ফিফা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে এক দিনে দুই জয় বাংলাদেশের

আপডেট সময়: ০৯:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬