ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট

  • আপডেট সময়: ১১:৪৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জাতীয় সংসদে অল্প সময়ের ব্যবধানে পরপর দুইবার ওয়াকআউট করেছে বিরোধী দলের। রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

এদিন ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে ভোটাভুটির সময় প্রথমবার ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। কিছুক্ষণ পর তারা অধিবেশন কক্ষে ফিরে আসেন।

এরপর মানবাধিকার কমিশন বিল নিয়ে আলোচনার সময় আবারও ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। তবে দ্বিতীয় দফায় তারা বিলটির আলোচনায় অংশ নেননি।

ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, মানবাধিকার কমিশন বিলটি দুর্বল আকারে সংসদে আনা হয়েছে। এ কারণে আমরা বিলটির আলোচনায় অংশ নেবো না।

এরপর বিরোধী দলের সদস্যরা সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট

আপডেট সময়: ১১:৪৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬