ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

  • আপডেট সময়: ০৫:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে দুপুর ১টার দিকে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন তিনি। পরে সেখান থেকে জেলা সার্কিট হাউসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পুরো ঠাকুরগাঁওজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল তোরণ ও আলোকসজ্জায়। পাশাপাশি রাষ্ট্রপতির নিরাপত্তায় জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা।

জানা যায়, সফরের প্রথম দিনে সেনুয়া কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি।

এছাড়াও আজ নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন পূর্বনির্ধারিত কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

আপডেট সময়: ০৫:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬