ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাত মাসে নিখোঁজ হওয়া ২ হাজার শিশু এখনো উদ্ধার হয়নি: পুলিশ

  • আপডেট সময়: ১১:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে পুলিশ। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো ২ হাজার ৩৮ শিশু উদ্ধার হয়নি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, ২০২৬ সালের প্রথম সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হলেও উদ্ধার হওয়া শিশুদের তথ্য না থাকায় পুরো চিত্রটি স্পষ্ট হয়নি। বিষয়টি যাচাই করে পুলিশ প্রকৃত তথ্য প্রকাশ করেছে।

পুলিশের হিসাবে, শূন্য থেকে নয় বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ৪৭৪টি জিডি হয়েছে। এর মধ্যে ৪০৬ জন উদ্ধার হলেও ৬৮ জন এখনো নিখোঁজ। ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোর নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জন উদ্ধার হয়েছে এবং ১ হাজার ৯৭০ জনের সন্ধান মেলেনি।

পুলিশ বলছে, ছোট শিশুরা পথ ভুলে বা পরিবারের সদস্যদের পরিচয় বলতে না পারায় নিখোঁজ হয়। কিশোর-কিশোরীদের ক্ষেত্রে অভিমান, পড়াশোনার চাপ, পারিবারিক কলহ, বন্ধুদের প্রভাব, স্বাধীনভাবে থাকার আকাঙ্ক্ষা ও বিভিন্ন কারণে বাড়ি ছেড়ে যাওয়ার ঘটনা রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, অনলাইন জিডি চালুর কারণে নিখোঁজ সংক্রান্ত অভিযোগের সংখ্যা বেড়েছে। ২০২৩ সালে নিখোঁজের জিডি ছিল ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

সাত মাসে নিখোঁজ হওয়া ২ হাজার শিশু এখনো উদ্ধার হয়নি: পুলিশ

আপডেট সময়: ১১:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬