ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রেডিওলজি টেকনোলজিস্টদের নিয়োগ ও ১০ম গ্রেড বাস্তবায়নে দ্রুত উদ্যোগের আশ্বাস

  • আপডেট সময়: ০৪:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৫৩ জন দেখেছে
Spread the love

জাফরান আকন্দ,ঢাকা অফিস:দেশে কর্মরত রেডিওলজি টেকনোলজিস্টদের দ্রুত নিয়োগ, কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

তিনি বলেন, আধুনিক ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে রেডিওলজি টেকনোলজিস্টদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে দেশে-বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। এতে তারা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও রেমিট্যান্স প্রবাহ বাড়িয়ে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টস আয়োজিত ‘১৭তম ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড সায়েন্টিফিক সেমিনার-২০২৬’-এ বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
দুই দিনব্যাপী এ আয়োজন ২৭ ও ২৮ আগস্ট রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে।
অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম বলেন, সারাদেশে প্রায় ১২ হাজার রেডিওলজি টেকনোলজিস্ট কর্মরত রয়েছেন। স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিপুলসংখ্যক দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। এর পাশাপাশি রেডিওলজি টেকনোলজিস্টদের নিয়োগের বিষয়েও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। স্বাস্থ্যসেবার আধুনিকায়নে দক্ষ রেডিওলজি টেকনোলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের রেডিওলজি টেকনোলজিস্টদের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, দেশের রেডিওলজি সেবার মান অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের রেডিওলজি রিপোর্ট সিঙ্গাপুরেও গ্রহণযোগ্যতা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, উন্নতমানের মেশিনের পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত টেকনোলজিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণেই মানসম্মত রিপোর্ট তৈরি করা সম্ভব হচ্ছে।
রেডিওলজি টেকনোলজিস্টদের দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেডে উন্নীতকরণ প্রসঙ্গে অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে সুপারিশ করার আশ্বাস দেওয়া হবে। তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বৈজ্ঞানিক সেমিনারটির প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের আয়োজন রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তির আধুনিক জ্ঞান, দক্ষতা ও নতুন প্রযুক্তির সঙ্গে টেকনোলজিস্টদের পরিচিত করার পাশাপাশি পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার, অধ্যাপক হুমায়ুন কবির এবং রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্টস অ্যাসোসিয়েশনের ভারতের সভাপতি মোহনলাল ভগওয়াত, নেপালের সাধারণ সম্পাদক পাভুপ্রকাশ পিমালসিনা ও থাইল্যান্ডের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাপাপং পোগনাপাং।
সম্মেলনে দেশ-বিদেশের রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তিবিদরা অংশ নেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

রেডিওলজি টেকনোলজিস্টদের নিয়োগ ও ১০ম গ্রেড বাস্তবায়নে দ্রুত উদ্যোগের আশ্বাস

আপডেট সময়: ০৪:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬