ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপিসহ ২০টি দল আয়-ব্যয়ের হিসাব দেয়নি

  • আপডেট সময়: ১০:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৩১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসেব দেয়নি এনসিপিসহ নিবন্ধিত ২০টি রাজনৈতিক দল। এসব দলগুলোকে আয়-ব্যায়ের হিসেব দিতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।

গত ৩১ জুলাই পর্যন্ত ছিলো ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ সময়। এই সময়ের মধ্যে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি দল তাদের আয় ব্যায়ের হিসেব জমা দিয়েছে। আর ১৩টি দল সময় বাড়ানোর জন্য আবেদন করেছিল। এরমধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ১৩ আগস্ট হিসাব জমা দিয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টিসহ সাতটি দল কোনো সাড়া দেয়নি।

ইসির নিবন্ধিত দলের সংখ্যা ৬০টি এর মধ্যে মতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, গত জুন মাসে দলগুলোকে ৩১ জুলাইয়ের মধ্যে হিসাব দিতে চিঠি দেওয়া হয়। মোট ২০টি দলের হিসাব এখনো পাওয়া যায়নি। এনসিপিসহ সাতটি দল কোনো সাড়া দেয়নি। ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে।

সাড়া না দেওয়া দলগুলোর মধ্যে রয়েছে- এনসিপি, জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ জাসদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি। এই দলগুলোকে সতর্ক করে চিঠি দেওয়া হতে পারে। অন্য ১৩টি দলের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তবে যারা সাড়া দেয়নি তারাও এই সময়ের মধ্যে হিসাব জমা দিলে কোনো অসুবিধা হবে না।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, যারা সময় বাড়ানোর আবেদন করেছে তাদের জন্য সময় বাড়ানো হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যারা সাড়া দেয়নি, তাদের চিঠি দেওয়া হবে।

রাজনৈতিক দল নিবন্ধন আইন অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যায়ের হিসাব দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা না দিলে সেই দলের নিবন্ধন বাতিল হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

এনসিপিসহ ২০টি দল আয়-ব্যয়ের হিসাব দেয়নি

আপডেট সময়: ১০:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬