ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সব ধর্মের মধ্যে ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম: কর্ণাটকের মন্ত্রী

  • আপডেট সময়: ১০:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি বলেছেন, সব ধর্মের মধ্যে ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম। এটি মানবতা দিয়ে শুরু হয়। রোববার (৩০ আগস্ট) কোপ্পালে এক সমাবেশে তিনি এ কথা বলেন। খবর ডেকান ক্রনিক্যালের।

রায়ারেড্ডির এ বক্তব্যের কিছু অংশ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার পদত্যাগ ও বক্তব্য প্রত্যাহারের দাবি জানায় বিরোধী দল বিজেপি।

কোপ্পাল জেলার কুক্কানুরে একটি গণবিবাহ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় রায়ারেড্ডি বলেন, সাম্প্রদায়িক শক্তিগুলো ইসলাম সম্পর্কে ভুল ধারণা ছড়ায়। তিনি আরও বলেন, ‘আমি মন্দির বা মঠে যাই না।’

সমালোচনার জবাবে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে রায়ারেড্ডি বলেন, ‘এতে ভুল কী আছে? আমি বলেছি, ইসলাম ধর্মে কিছু শ্রেষ্ঠ চিন্তাধারা রয়েছে। আমি কখনও বলিনি যে অন্য ধর্মগুলো নিকৃষ্ট।’ এরপর তিনি বলেন, ‘এমনকি আমি যদি বলেও থাকি যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, তাতেই বা সমস্যা কী?’

বিজেপি নেতা আর. অশোক রায়ারেড্ডিকে বক্তব্য প্রত্যাহার করে হিন্দুদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তিনি ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের কাছে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানান।

রাজ্য বিজেপির সভাপতি বি.ওয়াই. বিজয়েন্দ্রও রায়ারেড্ডির বক্তব্যের সমালোচনা করেন। এমনকি তাকে ইসলাম গ্রহণ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মক্কায় গিয়ে বসবাসের পরামর্শ দেন তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হুতিদের ওপর হামলা চালাতে সৌদি যুবরাজের ফোন, ট্রাম্পের প্রত্যাখ্যান

সব ধর্মের মধ্যে ইসলাম একটি শ্রেষ্ঠ ধর্ম: কর্ণাটকের মন্ত্রী

আপডেট সময়: ১০:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬