ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস দমন মামলায় শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

  • আপডেট সময়: ০৪:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৪২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে সন্ত্রাস দমন আইনে করা মামলায় নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার অন্যরা হলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।

ওসি জানান, মঙ্গলবার রাতে বাবুল সরকার নামে এক ব্যক্তির করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এজাহারে ছয়জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন আসামিরা।

এজাহারে আরো অভিযোগ করা হয়, বাদী ও রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য প্রতিবাদ জানালে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে হামলা চালান। এতে আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত আয়াসকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে আহত কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে উভয়পক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা জরুরি বিভাগে অবস্থানের পর অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় রাত ১১টা ১০ মিনিটের দিকে শান্তা ফারজানাসহ ছয়জনকে হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সন্ত্রাস দমন মামলায় শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

আপডেট সময়: ০৪:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬