ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

  • আপডেট সময়: ১০:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪২ জন দেখেছে
Spread the love

ঢাকা অফিস,জাফরান আকন্দ:ঢাকার চারপাশের নদ-নদীর নৌপথ সচল রাখা এবং নদী দূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে একাধিক শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন এবং তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় দূষণের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) নারায়ণগঞ্জের ফতুল্লা, নামাপাড়া, সস্তাপুর ও কুতুবপুর এলাকায় অবস্থিত ছয়টি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলো হলো—ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড, কর্ণফুলী টেক্সটাইল মিল, ঢাকা টেক্সটাইল মিলস, এম এম ডাইং, মেসার্স শাহীন টেক্সটাইল মিল এবং আই এফ এস টেক্সওয়্যার।

পরিদর্শনের সময় প্রতিষ্ঠানগুলোর নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে পরিবেশ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া গেলে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জে অবস্থিত আজান ওয়াশিং ও আল আমিন ওয়াশিং কারখানা পরিদর্শন করে। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠান দুটি পরিবেশগত ছাড়পত্র এবং ইটিপি (Effluent Treatment Plant) ছাড়াই ওয়াশিং কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠান দুটি থেকেও তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই এলাকার অন্যান্য ওয়াশিং কারখানা পরিদর্শনে সেগুলো বন্ধ পাওয়া যায়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নদী ও জলাশয় দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের পরিদর্শন, নজরদারি ও আইনগত ব্যবস্থা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আপডেট সময়: ১০:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬