ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র সুসংহত ও অর্থনীতি পুনর্গঠনে সরকারের জোরালো উদ্যোগ: স্থানীয় সরকার মন্ত্রী

  • আপডেট সময়: ০৪:০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৬২ জন দেখেছে
Spread the love

গণতন্ত্র সুসংহত ও অর্থনীতি পুনর্গঠনে সরকারের জোরালো উদ্যোগ: স্থানীয় সরকার মন্ত্রী

জাফরান আকন্দ,ঢাকা অফিস:অদ্য ২৪ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, অর্থনীতির পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে Dacca Institute of Research and Analytics (DAIRA) আয়োজিত Bengal Delta Conference 2026 (BDC 2026)-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাননীয় মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় অতিক্রম করছে। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদেরও স্মরণ করেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বৈশ্বিক অস্থিরতা, আন্তর্জাতিক সংঘাত, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থপাচার ও আর্থিক অনিয়মের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে সরকারের সমন্বিত উদ্যোগ এবং জনগণের সহযোগিতায় এসব সংকট কাটিয়ে বাংলাদেশ আরও শক্তিশালী ভিত্তির ওপর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অর্থনীতি পুনর্গঠন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংকিং খাতের কার্যকারিতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি শিল্পায়ন, কৃষি খাতের উন্নয়ন এবং সৃজনশীল অর্থনীতির বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সাংবিধানিক সংস্কারের বিষয়ে ঐকমত্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, জনগণের ঐক্য, সাহস ও কর্মদক্ষতার মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্বে আরও দৃঢ় অবস্থান তৈরি করবে।

‘Bangladesh and a Changing World: Uncharted Times, Emerging Orders, and the Politics of Care’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের ভবিষ্যৎ, বৈশ্বিক পরিবর্তন, অর্থনীতি, রাজনীতি, উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং নীতিগত করণীয় নিয়ে আলোচনা হয়। এতে দেশি-বিদেশি গবেষক, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

গণতন্ত্র সুসংহত ও অর্থনীতি পুনর্গঠনে সরকারের জোরালো উদ্যোগ: স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট সময়: ০৪:০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬