ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর উপশহর ক্রীড়া সংস্থার পুকুরে মাছ চাষে ঈর্ষান্বিত ও ক্ষুব্ধ হয়ে ৭ লক্ষ টাকার মৎস্য নিধন

  • আপডেট সময়: ১২:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৫৪৮ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোর উপশহর তেল পাম্প প্রধান সড়কের পাশে যশোর ক্রীড়া সংস্থার বড় পুকুরে মাছ চাষে ঈর্ষান্বিত ও ক্ষুব্ধ হয়ে ৭ লক্ষ টাকার মৎস্য নিধনের ঘটনা ঘটেছে।

কোতয়ালি মডেল থানায় হওয়া অভিযোগ সূত্রে জানা যায়,গত ২৯/০৯/২০২৫ তারিখে ঘোপ নোওয়াপাড়ার বাসিন্দা স্বচ্ছ রাজনীতিবিদ নগর বিএনপি’র সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন যশোর ক্রীড়া সংস্থার নিকট থেকে সঠিক প্রক্রিয়ায় টেন্ডার লটারির মাধ্যমে ৩ বছর মেয়াদে  যশোর উপশহর তেল পাম্প প্রধান সড়কের পাশে বড় পুকুরটি লিজ নেন লিজ গ্রহনের পর দেখতে পায় এলাকার বিভিন্ন ড্রেনের ময়লা দূষিত পানি উক্ত পুকুরে প্রবাহিত হয়ে বিপুল পরিমাণ মাছ মারা যায় এতে ব্যাপক আর্থিক ক্ষতিগ্রস্ত হলে ক্রীড়া সংস্থাকে অবহিত করে মাছ চাষের উপযোগী করতে প্রায় দেড় লাখ টাকা ব্যয় করে পুকুরের পাড় বাঁধাই করেন প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে। গত ১৭/০৭/২০২৬ তারিখে সকাল ৭ টার দিকে উপশহর জি-১৫ রেড নং-৪ সেক্টর-৭ এর বাসিন্দা আফতাব উদ্দিনের ছেলে আরিফ উক্ত পুকুর লিজ গ্রহিতা মোঃ জাহাঙ্গীর হোসেনের মাছ চাষ কার্যক্রমে ঈর্ষান্বিত ও ক্ষুব্ধ হয়ে উক্ত পাড় ভেঙে দিয়ে পূনরায় বাইরের ড্রেনের বিষাক্ত পানি পুকুরে ঢুকিয়ে ৭ লক্ষ টাকার মৎস্য নিধন করেছে।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর প্রতিনিধিকে জানান,আরিফ ইচ্ছাকৃতভাবে আমার মাছ চাষ কার্যক্রমে ঈর্ষান্বিত ও ক্ষুব্ধ হয়ে সে তার সকল জমানো টাকা পয়সা নিঃস্ব করে এই মাছ চাষ কার্যক্রমে ব্যয় হওয়ার পরে যে অপূরণীয় ক্ষতি করেছে সেখান থেকে তার বেরিয়ে আসার কোন অবস্থা নেই তিনি এ প্রতিনিধির মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করে সমাধান চান।

অভিযুক্ত ব্যক্তি আরিফের সাথে এ প্রতিনিধি যোগাযোগ করে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোর উপশহর ক্রীড়া সংস্থার পুকুরে মাছ চাষে ঈর্ষান্বিত ও ক্ষুব্ধ হয়ে ৭ লক্ষ টাকার মৎস্য নিধন

আপডেট সময়: ১২:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬