ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইল জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতি দ্বন্দ্ব ॥ কার্যালয় হেফাজতে নিলো প্রশাসন

  • আপডেট সময়: ০৬:৩৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নড়াইল অফিস:নড়াইলে জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির নব গঠিত কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে সমিতি কার্যালয় হেফাজতে নিয়েছে প্রশাসন। শনিবার(১৩জুন) বিবাদমান দুইপক্ষের মধ্যে কার্যালয়ের দখল করা নিয়ে সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হলে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাসের নেতৃত্বে সমিতি কার্যালয়ে তালাবদ্ধ করে প্রশাসন নিজেদের হেফাজতে নেয়।

জানাগেছে, নড়াইলে জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির বিগত ২০২০ থেকে চলতি ২০২৬ সালের ৯ জুনের পূর্ব পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি অনুমোদিত বৈধ কোনো কমিটি বলবৎ ছিলো না। তথাপি নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন ও আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর কাজী জহির দলীয় প্রভাব ও পেশী শক্তির দ্বারা স্বঘোষিত সভাপতি- সাধারণ সম্পাদক হিসেবে জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির নেতৃত্ব অবৈধ ভাবে কুক্ষিগত করে আসছে। এ অবস্থায় সম্প্রতি জেলার অধিকাংশো বাস মালিক এক সভায় রেজুলেশনের মাধ্যমে বিএনপি নেতা বাস মালিক মোঃ দেলোয়ার হোসেন হাজীকে সভাপতি ও জেলা বিএনপির সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির কমিটি গঠন করে। নড়াইল ১ ও নড়াইল ২ আসনের এমপি ও জেলা প্রশাসকের সুপারিশ ক্রমে সেই কমিটি গত ৯জুন নিয়ম অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি অনুমোদন দেয়। এ দিকে দেলোয়ার – হাসান কমিটিকে অবৈধ আখ্যা দেয় বিএনপি নামধারী এক নেতা মো. মোস্তফা কামাল (মোস্ত)এর নেতৃত্বে একটি পক্ষ এর বিপক্ষে অবস্থান নিয়ে বিরোধিতা শুরু করে।
এ অবস্থায় শনিবার(১৩জুন) বিবাদমান দুইপক্ষের মধ্যে কার্যালয়ের দখল করা নিয়ে সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হয়। দুই পক্ষ শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় অবস্থিত সমিতি কার্যালয়ের দুই প্রান্তে লোকজন জড়ো করে মহড়া দিতে থাকে। এ অবস্থায় উদ্ভুত পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এ সময় দেলোয়ার – হাসান পক্ষ মিছিল নিয়ে সমিতি কার্যালয়ে যেতে চাইলে প্রশাসনের বাধার মুখে মিছিল কারিরা ব্যর্থ হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাসের নেতৃত্বে সমিতি কার্যালয়ে তালাবদ্ধ করে প্রশাসন সেটি নিজেদের হেফাযতে নেয়।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস বলেন, নড়াইলের সংসদ দ্বয়, জেলা প্রশাসক, পুলিশ সুপারের মধ্যস্ততায় সংশ্লীষ্ট সকলকে নিয়ে বিবাদমন দুই পক্ষের দ্বন্দ্ব নিরসন করা হবে। কোনো প্রকার সংঘাত সহিংসতা এড়াতে সে অব্দি মালিক সমিতি কার্যালয় প্রশাসনের তত্ববধানে তালাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

তিন মামলায় জামিন পেলেন মমতাজ

নড়াইল জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতি দ্বন্দ্ব ॥ কার্যালয় হেফাজতে নিলো প্রশাসন

আপডেট সময়: ০৬:৩৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬