লোকসমাচার ডেস্ক:দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৪৫ জন।
মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে হাম ও উপসর্গে মোট মৃত্যু ৩১৭ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ শিশুর। অন্যদিকে সন্দেহজনক মৃত্যু ২ শিশুর। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। ২ শিশুর মৃত্যু হয়েছে এই বিভাগের ঢাকা জেলায়।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে। আর নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৮৬। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪২ হাজার ৯৭৯। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ২৫৯। এখন পর্যন্ত ৫ হাজার ৭২৬।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ২৯ হাজার ৮৩১। হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২৬ হাজার ৩৬৮ জন।

























