ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে কমিটি গঠন

  • আপডেট সময়: ১১:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৩৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগের পর বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে সরকার। চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর প্রকাশের পর প্রশাসন এ পদক্ষেপ নেয়। ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সদর ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে— এমন খবর পাওয়া গেছে। এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরই মধ্যে মাদারীপুরের জেলা প্রশাসক পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। একই সঙ্গে খাদ্য সরবরাহকারীদের সঙ্গে করা চুক্তি কেন বাতিল করা হবে না, সে বিষয়ে প্রকল্প পরিচালকের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ বিষয়ে তদন্ত করে ইতোমধ্যে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীর বিরুদ্ধেও দ্রুত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এছাড়া, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা নিরাপদ খাদ্য আইনের অধীনে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে কমিটি গঠন

আপডেট সময়: ১১:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬