ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে দুটি নতুন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময়: ০৫:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের ব্যর্থ বৈঠকের পর আবারও দুই দেশ আলোচনায় বসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এবারের আলোচনা শুরুর আগে ওয়াশিংটন তেহরানের সামনে দুটি শর্ত দিয়েছে।

সাম্প্রতিক ইসরায়েলি এক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী দুই দিনের মধ্যেই ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি দাবি করেন, ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং কিছু পক্ষ সমঝোতায় আগ্রহী।

প্রতিবেদনে দেশটির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র চায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ও বাধাহীনভাবে খুলে দেওয়া হোক।

ওয়াশিংটন ‘পারস্পরিকতা’ নীতির কথা উল্লেখ করে বলছে, যদি ইরান কোনোভাবে এই জলপথে জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের বাণিজ্যিক জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

অন্য শর্তে বলা হয়েছে, আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলের অবশ্যই ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পূর্ণ অনুমোদন থাকতে হবে, যাতে যেকোনো সম্ভাব্য চুক্তি দ্রুত ও সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা যায়।

তবে এসব শর্ত নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ইরানকে দুটি নতুন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট সময়: ০৫:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬