ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

  • আপডেট সময়: ০৭:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১২০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি’র গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমির হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল।

আজ সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক টেলিগ্রাম বার্তায় বলেছে, “ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল সাঈদি মাজিদ খাদেমি নিহত হয়েছেন। জেনারেল খাদেমির নিহত হওয়া ইরানের জন্য আরো একটি বড় ধাক্কা।”

সাম্প্রতিক যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ক্ষেত্রে দেখা গেছে, বেশিরভাগ সময়ই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র দায় স্বীকার করার পরই ইরান তা নিশ্চিত করেছে।

তবে এবার ব্যতিক্রম ঘটেছে। ইরান নিজেই আগে খাদেমির নিহত হওয়ার খবর ঘোষণা করেছে।

খাদেমি তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার চার দিন পর আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেন। কাজেমি গত বছরের ১৫ই জুন ইসরায়েলি হামলায় নিহত হন।

সূত্র : বিবিসি

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

আপডেট সময়: ০৭:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬