ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের

  • আপডেট সময়: ০৯:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১৩৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ইরানে আজ কঠোর আঘাত হানা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‌‌‘‘আজ ইরানে অত্যন্ত কঠোর আঘাত হানা হবে!’’

তিনি বলেন, ‘‘ইরানের অশোভন আচরণের কারণে এমন কিছু এলাকা ও জনগোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে; যা এই মুহূর্ত পর্যন্ত আমাদের লক্ষ্যবস্তুর তালিকায় ছিল না।’’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার এক বক্তব্যে ‘‘তেহরান কখনো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না’’ বলে মন্তব্য করার পরই ট্রাম্প ওই হুমকি দিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান ইরানের হামলার জন্য প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, তেহরান প্রতিবেশীদের লক্ষ্যবস্তু করবে না; যদি তাদের ভূখণ্ড থেকে ইরানের ওপর কোনও হামলা না চালানো হয়।

ট্রুথ সোশ্যাল পোস্টে পেজেশকিয়ানের এই ক্ষমার বিষয়ে ট্রাম্প লিখেছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ‘ক্ষমা চেয়েছে এবং নতি স্বীকার করেছে’। ইরান প্রতিশ্রুতি দিয়েছে, আর তাদের ওপর গুলি চালাবে না।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার কারণেই কেবল এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইরান এখন আর ‘মধ্যপ্রাচ্যের গুন্ডা’ নয়; বরং তারা এখন ‘মধ্যপ্রাচ্যের পরাজিত শক্তি’। তারা আত্মসমর্পণ না করা অথবা পুরোপুরি ধসে না পড়া পর্যন্ত আগামী বহু দশক এই অবস্থাতেই থাকবে।

সূত্র: এএফপি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের

আপডেট সময়: ০৯:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬