ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির

  • আপডেট সময়: ০৫:১৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২১২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা জবাব দিচ্ছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছে।

তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এ দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। খবর : রাশিয়ান সংবাদ সংস্থা তাস নিউজের।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তাদের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০০ জন মার্কিন সৈন্য হতাহত হয়েছে। এর পাশাপাশি তারা সেন্টকমের একটি রণতরী বা জাহাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করার দাবিও তুলেছেন। তেহরান এ সাফল্যকে তাদের ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর বড় বিজয় হিসেবে প্রচার করছে।

তবে আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন সেন্টকমের একজন মুখপাত্র ইরানি এ দাবিগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘আইআরজিসি’র পক্ষ থেকে ২০০ মার্কিন সেনাকে হত্যা বা আহত করার যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। এমনকি আমাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও সত্য নয়।’

সেন্টকম জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলা প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর কোনো বড় ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নেই।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির

আপডেট সময়: ০৫:১৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬