ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে শ্বশুরের যৌন লালসার শিকার পুত্রবধূ!

  • আপডেট সময়: ০৬:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯
  • ২১২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:শরীয়তপুরের সখিপুরে ৩৮ দিন ধরে শ্বশুরের যৌন লালসার শিকার হয়েছেন এক পুত্রবধূ। এ ঘটনায় জড়িত শ্বশুর গিয়াস উদ্দিন ঢালীকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রবিবার রাতে ধর্ষণের শিকার পুত্রবধূ বাদী হয়ে সখিপুর থানায় মামলা করেন। গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন ঢালী (৫৫) সখিপুর থানার চরপাইয়াতলী বেলায়েত হোসেন সরদারকান্দি গ্রামের মৃত সোনামিয়া ঢালীর ছেলে।

পুত্রবধূ বলেন, ২০১৭ সালে গিয়াস উদ্দিন ঢালীর ছেলের সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। বিয়ের পর কাজের উদ্দেশে আমার স্বামী ঢাকা চলে যান। বাড়িতে একই ঘরে থাকি আমরা সবাই। গত ২৮ মে রাতে শ্বশুর, শাশুড়ি ও দেবর এক খাটে শুয়েছিল। খাটের পাশে মাটিতে বিছানা করে ঘুমিয়ে ছিলাম আমি।

তিনি বলেন, ওই দিন ঘুমানো অবস্থায় গভীর রাতে আমার মুখ চেপে ধরে কেউ একজন, চোখ মেলে দেখি শ্বশুর গিয়াস উদ্দিন ঢালী আমার বুকের ওপর। চিৎকার করতে চাইলে মুখ চেপে ধরে গিয়াস উদ্দিন। সেই সঙ্গে মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে ধর্ষণ করে।

এরপর ২৮ মে রাত থেকে শুরু করে ৬ জুলাই পর্যন্ত প্রায় রাতে আমাকে ধর্ষণ করেছে শ্বশুর গিয়াস উদ্দিন। খুন হওয়ার ভয়ে ও চক্ষুলজ্জায় কাউকে বিষয়টি জানাতে পারিনি আমি। অবশেষে উপায় না পেয়ে রবিবার রাতে থানায় মামলা করি।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, পুত্রবধূর মামলা দায়েরের পর শ্বশুর গিয়াস উদ্দিন ঢালীকে গ্রেপ্তার করা হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালে ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

শরীয়তপুরে শ্বশুরের যৌন লালসার শিকার পুত্রবধূ!

আপডেট সময়: ০৬:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯