ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট সময়: ১১:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
  • ১৮৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : খুলনায় শহিদুল ইসলাম রাসেল (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা খাঁ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল খাঁ বাড়ি এলাকার কবিরের বাড়ির ভাড়াটিয়া রবিউল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে করে সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকার দেলোয়ার ও খাঁ বাড়ি এলাকার রাসেল দেশীয় অস্ত্র নিয়ে খাঁ বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মো. শাকিলুজ্জামান জানান, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শহিদুল ইসলাম রাসেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আটকের চেষ্টা করা হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময়: ১১:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯