ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই

  • আপডেট সময়: ০৮:১৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • ১৫৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নরসিংদী প্রতিনিধি : নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় প্রকাশ্যে দিবালোকে গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে কুপিয়ে জখম করে ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে নাগরিয়াকান্দি মহল্লার হাসেম মোল্লা বাড়ীর মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আবুল ফজলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবুল ফজল শিবপুর উপজেলার বাড়ৈগাঁ এলাকার ইউনুস আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও ব্যাংকের জোনাল অফিসার জানান, দুপুরে নাগরিয়াকান্দি এলাকার একটি কেন্দ্রের কালেকশন শেষে আরেকটি কেন্দ্রে যাচ্ছিলেন মাঠকর্মী আবুল ফজল। এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা ছিনতাইকারীরা তাকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে এক কিশোরী ছিনতাইকারীদের চিনে ফেলায় তাকেও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এসময় ওই কিশোরীকে বাঁচাতে গেলে আবারোও আবুল ফজলকে এলাপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাহউদ্দিন আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ছিনতাইকারীদের কুপে আহত ব্যাংক কর্মকর্তাকে চিকিৎসার জন্যে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে টাকার পরিমাণ সম্পর্কে অবগত নই। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই

আপডেট সময়: ০৮:১৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯