ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অপহরণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

  • আপডেট সময়: ০৬:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯
  • ২৬১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক :ফরিদপুরে অপহরণ মামলায় বিপ্লব মাতুব্বর (৩৮) নামে এক ব্যক্তির যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

জরিমানা অনাদায়ে তাকে আরও দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ আলমগীর কবির এ রায় দেন।

আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকার পক্ষের কৌঁসুলি স্বপন পাল বলেন, বিপ্লব মাতুব্বর ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কালিাখোলা গ্রামের বাসিন্দা। ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর এক গৃহবধূকে অপহরণ করেন বলে গৃহবধূর স্বামী বাদী হয়ে বিপ্লবকে আসামি করে মামলা করেন। এর পর থেকে অপহরণকারী বিপ্লব ও অপহৃত ওই গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ফরিদপুরে অপহরণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

আপডেট সময়: ০৬:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯