ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বছরের শুরতেই বাজার স্বাভাবিক হবে: বাণিজ্যমন্ত্রী

  • আপডেট সময়: ০৯:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ১৩৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ নানান কারণে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। তবে সব সংকট কাটিয়ে আগামী বছরের শুরতেই বাজার স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নিত্যপণ্যের বাজারের অস্থিরতা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, মন্দা অর্থনীতিতে বিশ্বের কম-বেশি সব দেশেই প্রভাব পড়েছে। সেদিক থেকে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। এ ছাড়া রবি মৌসুমের ফসল ঘরে না আসা পর্যন্ত খাদ্যপণ্যের দাম আপাতত কমার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।

টিপু মুনশি বলেন, আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করা হলেও তা ধরে রাখা সম্ভব হয়নি। আলুর দাম নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে। তবে বাজারে আগাম আলু এলেই দাম কমে যাবে।

‘এ ছাড়া পেঁয়াজ আমদানিতে ভারত ৪০ শতাংশ ট্যাক্স বৃদ্ধি করায় ঢাকার বাজারে তা আসার পর ৬০ টাকা থেকে ৬৫ টাকা হয়। যার কারণে গোটা দেশে পেঁয়াজের দাম বেড়েছে। তবে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পেঁয়াজের দাম কমে আসবে,’ যোগ করেন মন্ত্রী।

এ সময় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য তুহিন চৌধুরী, ওয়াসিমুল বারী শিমু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়

আগামী বছরের শুরতেই বাজার স্বাভাবিক হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময়: ০৯:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩