ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার পর এবার চট্টগ্রামে প্রকাশ্যে যুবলীগকর্মীকে নির্মম নির্যাতন!

  • আপডেট সময়: ০৪:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
  • ২০১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বরগুনার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার চট্টগ্রামে এক যুবককে নির্মমভাবে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে। মো. মহসিন (২৬) নামে সে যুবককে প্রকাশ্যে নির্মমভাবে নির্যাতন করেছে একদল যুবক। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (৩০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এন ব্লকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মহসিন বিশ্বকলোনী এম ব্লকের বাসিন্দা এবং স্থানীয় যুবলীগের কর্মী বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহসিন আহত হলেও বেঁচে আছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গলির ভেতর দাঁড়িয়ে থাকা মহসিনকে অতর্কিতভাবে দুই দিক থেকে এসে মারধর শুরু করে ১২-১৫ জনের একটি দল। মহসিন তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারপাশ থেকে ঘিরে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে তারা। নির্যাতনের এক পর্যায়ে মহসিন নিস্তেজ হয়ে পড়লে মারা গেছে ভেবে তাকে ফেলে রেখে যায়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

বরগুনার পর এবার চট্টগ্রামে প্রকাশ্যে যুবলীগকর্মীকে নির্মম নির্যাতন!

আপডেট সময়: ০৪:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯