ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

  • আপডেট সময়: ০৯:৫১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯
  • ২১৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আগামী ৪ সেপ্টেম্বর চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এতে নেতৃত্ব দেবেন। শনিবার সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বসে প্রতিনিধি দলের নাম চূড়ান্ত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, এই সফরে আওয়ামী লীগ ও চীনা রাজনৈতিক দলটির দ্বিপক্ষীয় আভ্যন্তরীণ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় হবে। যা বিগত সময়েও দুই দলের মধ্যে অভিজ্ঞতা শেয়ারিং করে আসছে। এছাড়াও আগামীতে মুজিববর্ষ উদযাপনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চীনা ক্ষমতাসীন রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টিকে মৌখিকভাবে আমন্ত্রণ জানানো হবে।

সূত্র আরও জানায়, এই সফরে কেন্দ্রীয় নেতা, দলীয় এমপি, কেন্দ্রীয় উপ-কমিটির কয়েকজন সদস্য সফরে যাবেন। রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে তালিকা প্রকাশ করা হবে জানা গেছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

আপডেট সময়: ০৯:৫১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯