ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লাকমেইল করে কলেজছাত্রীকে আড়াই বছর ধরে ধর্ষণ!

  • আপডেট সময়: ০৬:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯
  • ২৯১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: আশুলিয়ায় আপত্তিকর ভিডিও ধারণ ও ব্লাকমেইল করে এক কলেজছাত্রীকে আড়াই বছরের লোক সমাচার ডেস্ক:বেশি সময় ধর্ষণের অভিযোগ উঠেছে তানভীর রায়হান (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (২৮ জুন) দুপুরে ভুক্তভোগী ওই কলেজছাত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় শনিবার (২৯ জুন) দুপুরে আশুলিয়ার জামগাড়া থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার তানভীর রায়হান ভোলা জেলার চরফ্যাশন থানার জিন্নাঘর এলাকার বশির আহমেদের ছেলে। এর আগে গতকাল

জানা যায়, গত তিন বছর আগে এক বন্ধুর মাধ্যমে রায়হানের সঙ্গে ওই কলেজছাত্রীর পরিচয় হয়। পরিচয়ের সুবাদে একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় আড়াই বছর আগে তাদের মধ্য শারীরিক সম্পর্ক হয়। পরবর্তীতে রায়হান জানায় শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করেছে সে। তার কথামত না চললে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়ে দেবে। এই ভয় দেখিয়ে গত আড়াই বছর যাবৎ তাকে ধর্ষণ করে আসছে রায়হান।

বিয়ের কথা বললে নানা টালবাহানা করতে থাকে। গতকাল শুক্রবার (২৮ জুন) দুপুর ২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কলেজছাত্রীকে ফের ধর্ষণ করে রায়হান।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এই মামলায় গ্রেফতার দেখিয়ে রায়হানকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

ব্লাকমেইল করে কলেজছাত্রীকে আড়াই বছর ধরে ধর্ষণ!

আপডেট সময়: ০৬:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯