ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভিখারি লিখলে ইমরান, টপ টেন ক্রিমিনালে মোদি!

  • আপডেট সময়: ১২:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
  • ৪০১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:কাশ্মীর ইস্যুতে তৈরি হওয়া ভারত-পাকিস্তানের দ্বৈরথ ছড়িয়েছে ইন্টারনেট দুনিয়াতেও। প্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে বদনাম করতে বা কোনো কিছু নিয়ে সমালোচনা করতে ব্যবহৃত হচ্ছে সার্চ ইঞ্জিন। ভারত-পাকিস্তানের নেটিজেন এবং কিছু মিডিয়ার মধ্যে এই মুহূর্তে চলছে তেমনই এক যুদ্ধ!

গত বছরের ডিসেম্বরে সার্চ ইঞ্জিন গুগলে ইংরেজিতে ‘ইডিয়ট’ লিখলেই ভেসে আসতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। এজন্য প্রশ্নের মুখে পড়তে হয়েছে গুগলের সিইও সুন্দর পিচাইকে। দিতে হয়েছে এর ব্যাখ্যা। ওই সময় পাকিস্তানেরও অভিযোগ ছিল গুগলে ‘ভিখারি’ লিখে সার্চ দিলে ভেসে আসছে প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি। এবার আবারো গুগলে ইংরেজিতে ভিখারি লিখে সার্চ করলে আসছে ইমরান খানের ছবি।

এ নিয়ে ভারতীয় মিডিয়াও উৎসাহের সাথে প্রতিবেদন করছে ইমরানের ‘ভিখারি’ হওয়ার গল্প নিয়ে। পাল্টা জবাব দিতে পিছিয়ে নেই পাকিস্তানিরাও। বছর চারেক আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একই ধরনের ব্যঙ্গ-রসে মেতেছিলেন তারা। ওই সময় তারা টপ টেন ক্রিমিনাল লিখে গুগল সার্চ দিয়ে দেখান যে অন্য কয়েকজন অপরাধী ব্যক্তির সাথে মোদির ছবিও দেখায় গুগল।

ইমরান খানের ‘ভিখারি’ সার্চ নতুন করে সামনে আসায় মোদির ‘টপ টেন ক্রিমিনাল সার্চ নিয়েও সরব হয়েছে পাকিস্তানীরা। সেদেশের মিডিয়াও এ নিয়ে রিপোর্ট হচ্ছে। অর্থাৎ চলছে দুপক্ষের ‘ইন্টারনেট যুদ্ধ’!

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

ভিখারি লিখলে ইমরান, টপ টেন ক্রিমিনালে মোদি!

আপডেট সময়: ১২:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯