লোকসমাচার,মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে ৫ম শ্রেনী পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার বহরবুনিয়া গ্রামে। এ ঘটনায় শনিবার দুপুরে মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের বহরবুনিয়া গ্রামের গ্রামের দিনমজুর নিজাম ফরাজী ও তার স্ত্রী শুক্রবার দুপুরের দিকে ঘরে না থাকার সুযোগে তার মেয়েকে (১৩) ধর্ষণের চেষ্টা করে একই গ্রামের জয়নাল ফরাজীর ছেলে রুবেল ফরাজী(২৭)।
এ ঘটনায় শনিবার বেলা ২টার দিকে ওই মাদ্রাসা ছাত্রীর বাবা দিনমজুর নিজাম ফরাজী তার মেয়েকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মেয়েটি ওই এলাকার সূর্যমুখী হালদারবাড়ি দাখিল মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্রী বলে জানাগেছে।
এ বিষয়ে থানার অফিসার ইন-চার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ পেয়েছি। অভিযুক্ত রুবেল ফরাজীকে আটকের চেষ্টা চলছে।


























