ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সহকর্মীকে যৌন নিপীড়ন, ভারতে মেজর জেনারেল বরখাস্ত

  • আপডেট সময়: ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
  • ২২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে চাকরি হারালেন ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। সামরিক আদালতে বিচার শেষে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত শনিবার মেজর জেনারেল আরএস জাসওয়ালকে বরখাস্ত করার খবর নিশ্চিত করেন বলে জানায় এনডিটিভি।

বরখাস্ত হওয়ার পাশপাশি শাস্তি হিসেবে আরএস জাসওয়াল অবসরভাতা থেকেও বঞ্চিত হবেন। জানা গেছে, দ্বিতীয় কর্পস কমান্ডার লেফ্টেন্যান্ট জেনারেল এমজেএস কাহলন শনিবার আম্বালায় মেজর জেনারেল আরএস জাসওয়ালকে সেনাপ্রধানের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

মেজর জেনারেল আরএস জাসওয়া উত্তর পূর্বের ‘আসাম রাইফেলস’ এ দায়িত্বরত ছিলেন। তার বিরুদ্ধে ক্যাপ্টেন পদমর্যাদার এক নারী সেনা কর্মকর্তা যৌন নিপীড়নের অভিযোগ তোলেন।

যার ভিত্তিতে শুনানি শেষে গত বছর ডিসেম্বরে একটি সামরিক আদালত ওই মেজর জেনারেলকে বরখাস্ত করার সুপারিশ করেন।

হরিয়ানা রাজ্যের চণ্ডী মন্দির ক্যান্টনমেন্টে ২০১৬ সালের শেষ দিকে যৌন নিপীড়নের ওই ঘটনা ঘটে।

মেজর জেনারেল আরএস জাসওয়া তখন ভাতীয় সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের অধীনে ওই ক্যান্টনমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। বরখাস্ত হওয়া এই সেনা কর্মকর্তা তার বিরুদ্ধে উঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

সহকর্মীকে যৌন নিপীড়ন, ভারতে মেজর জেনারেল বরখাস্ত

আপডেট সময়: ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯