ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে গরু চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট সময়: ০৫:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • ৩১০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নড়াইলে গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যার অভিয়োগ উঠেছে। রবিবার দিবাগত রাতে সদর উপজেলার বীরগ্রামে এই ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর পাশের শস্যক্ষেত থেকে এবং দক্ষিণ পাশের মেহগনি বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে একজনের নাম আসাদুল শেখ (৩৬)। তার বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত এক মাসে বীরগ্রামের সুশেন বিশ্বাসের একটি, উজিরপুর গ্রামের রাম বিশ্বাসের পাঁচটি গরু চুরি হয়েছে। এসব ঘটনার পর থেকে দুই গ্রামের লোকজন চোর ধরতে নিয়মিত পাহারা দিতো। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে কয়েকজনকে দেখতে পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন বীরগ্রামের রেবো বিশ্বাস। তার চিৎকার শুনে আশপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে চোরদের ধাওয়া করে। ধাওয়ায় ৩-৪ জন পালিয়ে যায়।

এসময় চোর সন্দেহে আসাদুল শেখ ও অজ্ঞাত একজনকে ধরে লোকজন গণপিটুনি দেয়। এরপর নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর ও দক্ষিণ পাশে তাদের মৃত অবস্থায় ফেলে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য দু’জনের মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়

নড়াইলে গরু চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময়: ০৫:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২