ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার টিসিবির চিনি ও ডালের দাম বাড়লো

  • আপডেট সময়: ০৮:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • ১২৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে কাল (১৪ ডিসেম্বর)। সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হবে। তবে এ দফায় চিনি ও ডালের দাম কেজিপ্রতি ৫ টাকা করে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে টিসিবি।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

নতুন এ মূল্যবৃদ্ধির ফলে এখন প্রতি কেজি চিনি ৬০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় বিক্রি হবে। তবে সয়াবিন তেল আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় মিলবে।

ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারেন।

মূল্যবৃদ্ধি প্রসঙ্গে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, বাজারে চিনি ও ডালের দাম বেড়েছে। বাজারদরের সঙ্গে টিসিবির পণ্যের দর সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে।

উল্লেখ্য,গত বুধবার সকালে মহাখালী কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

ট্যাগ
জনপ্রিয়

এবার টিসিবির চিনি ও ডালের দাম বাড়লো

আপডেট সময়: ০৮:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২