ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, বরখাস্ত তিন পুলিশ

  • আপডেট সময়: ০৮:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • ১৪৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সিলেটে এক কলেজছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই কলেজ ছাত্রও এক পুলিশ পরিদর্শকের ছেলে।

হয়রানির শিকার সাইফুর রহমান আসাদ (১৮) পুলিশ সদর দপ্তরের পিআইও শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক আবু সায়েদের ছেলে। তিনি সিলেট শহরতলির মেজরটিলা এলাকার বাসিন্দা।

জানা গেছে, গত ১৩ অক্টোবর অনলাইনে নিজের পুরনো একটি মোবাইল ফোন ১৬ হাজার টাকায় বিক্রি করেন আসাদ। সেই ফোন বিক্রির টাকা নিতে ওইদিন সন্ধ্যার পর এক বন্ধুকে সাথে নিয়ে নগরীর বন্দরবাজার এলাকায় যান তিনি। মোবাইল বিক্রির টাকা নিয়ে তারা দুজনে যান শাহজালাল (রহ.) মাজার এলাকায়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর তিন পুলিশ সদস্য এসে আসাদ ও তার বন্ধুকে ঝাপটে ধরেন। তারা তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ইয়াবা পেয়েছেন বলে দাবি করেন। তখন আসাদ এর প্রতিবাদ করেন। তিনি পুলিশে কর্মরত তার বাবার পরিচয়ও দেন। বিষয়টি তিনি তার বাবাকেও জানান। খবর পেয়ে শাহপরান থানায় কর্মরত এসআই জামাল ভুঁইয়া ঘটনাস্থলে যান। তিনি আসাদ ও তার বন্ধুকে নগরীর কোতোয়ালী থানায় নিয়ে যান। সেখানে মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

তবে কলেজছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছায়। এর পরিপ্রেক্ষিতে এসএমপি পুলিশ লাইনের এডিসি (ফোর্স) সালেহ আহমদকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি গত ২৪ নভেম্বর প্রতিবেদন দাখিল করেন। তদন্তে তিন কনস্টেবলের অপকর্মের বিষয়টি বেরিয়ে আসে। এরপরই তাদের তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ প্রসঙ্গে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বলেন, ‘পুলিশ লাইনের এডিসির তদন্তে এ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগের সত্যতা মিলেছে। তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ
জনপ্রিয়

পুলিশের ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, বরখাস্ত তিন পুলিশ

আপডেট সময়: ০৮:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২