ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ঠাকুরগাঁওয়ে হাসপাতালে যাওয়ার পথে নার্সকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময়: ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
  • ১৯৩ জন দেখেছে
Spread the love

লোক সমাচার ডেস্ক: গতকাল বুধবার বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফ (২৩) নামে এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই হাসপাতালে যাওয়ার পথে বখাটের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক নার্স। গত ২০ জুন (বৃহস্পতিবার) ঠাকুরগাঁও শহরের মাদরাসাপাড়া এলাকায় নার্স তানজিনা আক্তারকে (২০) ছুরিকাঘাতে গুরুতর আহত করে জীবন নামে এক বখাটে। পরে সাতদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানজিনা আক্তার শহরের গ্রামীণ চক্ষু হাসপাতালের নার্স ও সালন্দর ইউনিয়নের মাদরাসাপাড়া গ্রামের হামিদ আলীর মেয়ে।

জানা যায়, গত ২০ জুন (বৃহস্পতিবার) ঠাকুরগাঁও শহরের মাদরাসাপাড়া এলাকায় জীবন নামে এক বখাটের ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন তানজিনা আক্তার। ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে রাস্তায় ওঁৎ পেতে থাকা বখাটে জীবন গতিরোধ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তানজিনার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে জীবন পালিয়ে যায়। পরে এলাকাবাসী জীবনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তানজিনার বাবা হামিদ আলী অভিযোগ করে বলেন, জীবন প্রতিদিন এলাকার বিভিন্ন মেয়েদের উক্ত্যক্ত করতো। আমার মেয়ে অন্যায় সহ্য করতে না পেরে উক্ত্যক্তকারী জীবনকে শাসন করে। এরই জেরে জীবন আমার মেয়েকে ছুরিকাঘাত করে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ঘটনার দিন তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত জীবনকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, গতকাল বরগুনায় প্রকাশ্যে সড়কে রিফাত শরীফ (২৩) নামে এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তা ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

এবার ঠাকুরগাঁওয়ে হাসপাতালে যাওয়ার পথে নার্সকে কুপিয়ে হত্যা

আপডেট সময়: ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯