ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ভারতের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় নিষিদ্ধ করল পাকিস্তান

  • আপডেট সময়: ০২:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯
  • ১৩৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: কাশ্মীর নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার ভারতের সঙ্গে সব ধরনের সাংস্কৃতিক বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দুই দেশের বিনোদন শিল্পের মধ্যে যেসব যৌথ কার্যক্রম আছে তাও এই নিষেধাজ্ঞার আওতায় আসবে।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চালু করেছে ‘সে নো টু ইন্ডিয়া’ স্লোগান। অর্থাৎ ভারতকে না বলুন। এবং নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সব সাংস্কৃতিক বিনিময়ের, যার মধ্যে দুই দেশের বিনোদন শিল্পের মধ্যে যেসব যৌথ কার্যক্রম আছে তাও এর আওতায় আসবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর তথ্য ও প্রচার-সংক্রান্ত বিশেষ সহকারী ফেরদৌস আশিক আওয়ান বলেন, ‘সব ধরনের ভারতীয় কন্টেন্ট এখানে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে কড়া নজরদারি রাখার জন্য পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ভারতীয় ডিটিএইচ (ডিরেক্ট-টু-হোম) সামগ্রী পাকিস্তানে বিক্রি হলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এবার ভারতের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় নিষিদ্ধ করল পাকিস্তান

আপডেট সময়: ০২:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯