ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গরু ব্যবসায়ীকে খুন করে টাকা ছিনতাই

  • আপডেট সময়: ০৮:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯
  • ১৯০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : রাহজশাহীতে গরুর হাট থেকে ফেরার সময় গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে ট্রাকে উঠিয়ে বাবা ও চাচাকে বেঁধে যুবককে হত্যা করেছেন একদল দুর্বৃত্ত। পরে তাদের কাছে থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। গত বুধবার রাতে রাজশাহীর কাটাখালী থানার কুখ-ী বাইপাস এলাকায় এ হত্যাকা- ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।

খুন হওয়া যুবকের নাম জরিপ মৃধা (৩৬)। তিনি নাটোরের সিংড়া উপজেলার আলাল মৃধার (৬০) ছেলে। নিহতের চাচার মোশাররফ হোসেন। তারা সবাই গরু ব্যবসায়ী। পুলিশ জরিপ মৃধার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, নাটোরের সিংড়া থেকে এরা তিনজন রাজশাহী নগরীর সিটি হাটে গরু কিনতে গিয়েছিলেন। তাদের কাছে প্রায় আড়াই লাখ টাকা ছিল।

সিটি হাট থেকে গরু কিনে তারা নাটোরে নিয়ে বিক্রি করেন। কিন্তু দামে পড়তা না হওয়ায় বুধবার হাট থেকে গরু না নিয়েই রাতে বাড়ি ফিরছিলেন।

পথে কোনো যানবাহন না পেয়ে তারা একটি ট্রাকের ওঠে পড়েন। ট্রাকটি সিটি বাইপাস থেকে শাহমখদুম থানা এলাকায় পৌঁছালে আরও তিনজন ট্রাকে ওঠে। এ সময় ওই তিন দুর্বৃত্ত জরিপের বাবা ও চাচাকে দঁড়ি দিয়ে বেঁধে ফেলেন।

একপর্যায়ে মাথায় ধারালো অস্ত্র দিয়ে জরিপের মাথায় আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার কাছে থাকা প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় এই ডাকাতদল। পরে বিভিন্ন এলাকা ঘুরে কুখ-ী বাইপাস এলাকায় গিয়ে ওই তিনজনকে ট্রাক থেকে ফেলে দেয়া হয়।

এ সময় কাটাখালি থানার একটি টহল টিম ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা তিনজনকে পড়ে থাকতে দেখে কাছে যায় এবং সব ঘটনা জানতে পারে। পরে নিহত জরিপের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জরিপের বাবা ও চাচা পুলিশি হেফাজতে রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

গরু ব্যবসায়ীকে খুন করে টাকা ছিনতাই

আপডেট সময়: ০৮:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯