ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘নিরাপত্তা শুধুই দোহাই, আসল উদ্দেশ্য ইরানের ওপর চাপ সৃষ্টি’

  • আপডেট সময়: ০২:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ১৪২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: রাশিয়া বলেছে, ইরানের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করা এবং পারস্য উপসাগরীয় এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করছে। এ ক্ষেত্রে হরমুজ প্রণালীর নিরাপত্তার দোহাই দেওয়া হচ্ছে শুধুমাত্র।

বৃহস্পতিবার রাজধানী মস্কোয় এক সংবাদ ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, “পারস্য উপসাগরীয় এলাকায় যা ঘটছে তা খুবই বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে এবং বিশাল আকারের সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে।”

তিনি বলেন, “রাশিয়া বিশ্বাস করে পরিস্থিতি তাঁতিয়ে তোলার জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা করছে, ইরানকে নিয়ে তারা আগ্রাসী বক্তব্য দিয়েই চলেছে এবং সংঘাতটাকে তারা আরও বেশি সক্রিয় পর্যায়ে নিতে চাইছে।”

জাখারোভা সুস্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক জোট সৃষ্টি করে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে যে টহলের ব্যবস্থা করতে চাইছে তা একটি ত্রুটিপূর্ণ পদক্ষেপ। সূত্র: মস্কোটাইমস

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

‘নিরাপত্তা শুধুই দোহাই, আসল উদ্দেশ্য ইরানের ওপর চাপ সৃষ্টি’

আপডেট সময়: ০২:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯