ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে যাচ্ছে ইরানের মুদ্রার নাম

  • আপডেট সময়: ১২:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ১৪৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ইরানি মুদ্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আগের রিয়ালের পরিবর্তে এবার তাদের মুদ্রার নাম হবে তুমান। পাশাপাশি ইরানের ব্যাংক নোট থেকে চার শূন্য বাদ দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব অনুমোদন করেছে প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সরকার। বুধবার ইরানি মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি অনুমোদন করা হয়। এ সিদ্ধান্ত কার্যকর হলে এক লাখ রিয়ালের নোট হয়ে যাবে ১০ তুমান।

রিয়াল থেকে তুমান করা হলে বিপুল পরিমাণ অর্থ বহন ও হিসাবের বিড়ম্বনা কমে যাবে। একই সঙ্গে ডলারের বিপরীতে তুমানের মান অনেক বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

১৯৩০ সাল পর্যন্ত ইরানি মুদ্রার নাম তুমান ছিল। কিন্তু পরবর্তীতে রিয়াল নাম গ্রহণ করার কারণে এক দেশের একই মুদ্রার দুই নাম হয়ে যায়। এতে বিশেষ করে বিদেশিরা অনেক ক্ষেত্রে অর্থের হিসাবের সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়তেন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব মন্ত্রিসভায় পাস হলেও কবে থেকে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে তা এখনও নিশ্চিত নয়। গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে রিয়ালকে তুমানে পরিণত করা ও চার শূন্য বাদ দেয়ার জন্য একটি বিল সরকারের কাছে জমা দেয়া হয়েছিল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বদলে যাচ্ছে ইরানের মুদ্রার নাম

আপডেট সময়: ১২:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯