ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরনো দ্বন্দ্ব বাড়িয়ে তুলবেন না: যুক্তরাষ্ট্রকে চীন

  • আপডেট সময়: ০৮:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • ১৩৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: যুক্তরাষ্ট্র ও এশিয়ার বাইরের কয়েকটি দেশকে হুঁশিয়ারি উচ্চারণ করে চীন বলেছে, দক্ষিণ চীন সাগরের পুরনো দ্বন্দ্ব বাড়িয়ে তোলার চেষ্টা করবেন না।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই বলেন, দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে চীন ও আসিয়ানের সদস্যরা সন্তোষজনক অগ্রগতি অর্জন করেছে। এই কাঙ্ক্ষিত অর্জন এই কথা পরিষ্কার করে দেয় যে, এ অঞ্চলের দেশগুলো যৌথভাবে দক্ষিণ চীন সাগরের সবকিছু ঠিক করবে এবং শান্তি রক্ষা করবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তার দেশ এ অঞ্চলে অন্য যেকোনও দেশের হস্তক্ষেপের বিরোধী।

তিনি আরও বলেন, চীন ও আসিয়ানের অন্য সদস্যদের মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়েছে- অতীতের মতো এমন ধারণা তৈরি করা এ অঞ্চলের বাইরের দেশগুলোর উচিত হবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যখন থাইল্যান্ডে অবস্থান করছেন এবং তার সঙ্গে ওয়াং ই’র বৈঠকের কথা রয়েছে তখন তিনি এসব কথা বললেন। সূত্র: পার্স টুডে

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

পুরনো দ্বন্দ্ব বাড়িয়ে তুলবেন না: যুক্তরাষ্ট্রকে চীন

আপডেট সময়: ০৮:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯