ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে কারাগারে দাঙ্গা, নিহত অর্ধ-শতাধিক

  • আপডেট সময়: ০২:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
  • ১৫৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ব্রাজিলে কারাগারে দাঙ্গায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপ পাঁচ ঘণ্টা ধরে মারামারি করে।

স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া এই সংঘর্ষ শেষ হয় দুপুরের দিকে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পেরে রাজ্যের আলতামিরা কারাগারের একটি অংশে গিয়ে এই হামলা চালায় অন্য পক্ষের গ্যাং সদস্যরা।

সংবাদ সম্মেলন করে কারা কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ১৬ জনকে ছিন্নভিন্ন করা হয়েছে। এছাড়া কারাগারের কিছু অংশে আগুন দেয়া হয়েছে। এতে ধুয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান অনেকে।

দাঙ্গা চলাকালে কারাগারের দু’জন কর্মকর্তাকে জিম্মি করা হয়। তাদের মুক্ত করা হয়েছে।

এর আগে গত মে মাসে অ্যামাজনস রাজ্যের মানাউস কারাগারে দাঙ্গায় ৪০ জন নিহত হয়েছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ব্রাজিলে কারাগারে দাঙ্গা, নিহত অর্ধ-শতাধিক

আপডেট সময়: ০২:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯