ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীর নিয়ে ভারতকে পস্তাতে হবে : পাকিস্তান

  • আপডেট সময়: ১০:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ১৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি শনিবার কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেভাবে দিন দিন কাশ্মীর পরিস্থিতির অবনতি হচ্ছে, তাতে কাশ্মীর নিয়ে একগুঁয়ে মনোভাবের জন্য ভারতকে পস্তাতে হবে।

পাকিস্তানি গণমাধ্যম অ্যারাই নিউজকে কুরেশি বলেন, এই বৈঠক নিয়ে তারা যা আশা করেছিলেন তার চেয়ে বেশি ফলপ্রসূ হয়েছে। ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব তাদের আশাতীত ছিল।

কাশ্মীর যে একটা জ্বলন্ত সমস্যা এবং দ্রুত এর সমাধান হওয়া উচিত, তা প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন প্রেসিডেন্টকে বোঝাতে পেরেছেন বলেও জানান কুরেশি। এরপরই তিনি বলেন, কাশ্মীর সমস্যা নিয়ে একগুঁয়ে মনোভাবের জন্য ভারতকে পস্তাতে হবে। কারণ যতদিন যাচ্ছে উপত্যকার পরিস্থিতির আরও ‘অবনতি’ হচ্ছে।

কাশ্মীর-সমস্যা নিয়ে গত সপ্তাহে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওই বৈঠকের পরই কাশ্মীর নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়।

ওই বৈঠকে ট্রাম্প ইমরানকে বলেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে তিনি আগ্রহী আছেন। আর এই মধ্যস্থতার প্রস্তাব নাকি নরেন্দ্র মোদিই তাকে দিয়েছেন বলে জানান ট্রাম্প।

বৈঠকে ইমরান খান ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া, আইএসআই প্রধান ফয়েজ হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের পর তীব্র বিতর্কের সৃষ্টি হয়। মোদি ওই প্রসঙ্গে মুখ না খুললেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের দাবি নাকচ করে দেয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

কাশ্মীর নিয়ে ভারতকে পস্তাতে হবে : পাকিস্তান

আপডেট সময়: ১০:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯