ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার মশিয়ালী হত্যাকাণ্ড মামলা ডিবিতে হস্তান্তর

  • আপডেট সময়: ০৪:১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • ১৮৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ত্রিপল হত্যাকাণ্ডের ১০ দিন পরও খুলনার মশিয়ালীতে মূল অভিযুক্ত জাকারিয়া হোসেন ও তার ভাই মিল্টনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক আগ্নেয়াস্ত্র ব্যবহার হলেও তা উদ্ধার হয়নি। ফলে তদন্তে গতি বাড়াতে মামলাটি মহানগর ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গত ১৬ জুলাই রাতে জাকারিয়া-জাফরিনদের গুলিতে খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় একই সাথে তিনজন নিহত হলে বিক্ষুদ্ধ হয়ে ওঠে গ্রামবাসী। পরে উত্তেজিত জনতা তাদের বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও জাকারিয়ার আত্মীয় জিহাদ শেখকে পিটিয়ে হত্যা করে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া মামলার অন্যতম আসামি জাফরিন হাসান পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। তার দেওয়া তথ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়েও অস্ত্র উদ্ধার করা যায়নি।

অপরদিকে, মূল আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের দাবিতে পুলিশের ওপর চাপ বাড়ছে। আগামী সাত দিনের মধ্যে সকল আসামিকে গ্রেফতারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। একই দাবিতে এলাকায় মিছিল, সমাবেশ করছে হতাহতের পরিবার ও ক্ষুব্ধ গ্রামবাসী।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. কবির হোসেন জানান, মামলাটির তদন্তভার শনিবার (২৫ জুলাই) রাতে ডিবিকে দেওয়া হয়েছে। এরই মধ্যে রিমান্ডে থাকা আসামিদের ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

খুলনার মশিয়ালী হত্যাকাণ্ড মামলা ডিবিতে হস্তান্তর

আপডেট সময়: ০৪:১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০