ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে বন্যায় ৮১ জনের প্রাণহানি

  • আপডেট সময়: ০৩:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
  • ১৪২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যায় এ পর্যন্ত ৮১ জনের প্রাণহানি হয়েছে। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৭ লাখেরও বেশি মানুষ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার (২৬ জুলাই) আসামে বন্যায় আরও পাঁচজনের প্রাণহানি হয়। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৮১-তে। আসামের উঁচু অঞ্চলগুলোতে বন্যার পানি সরে গেলেও, নিচু অঞ্চলগুলো এখনও প্লাবিতই রয়েছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, রাজ্যে ১৭টি জেলার অবস্থান নিচু হওয়ায় সেখানে এখনও বন্যার পানি রয়েছে। এতে সেখানকার অন্তত ২০০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ নিয়ে ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো বন্যার কবলে পড়লো আসামের সাধারণ মানুষ। এবারের বন্যায় ২৭ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আসামে বন্যায় ৮১ জনের প্রাণহানি

আপডেট সময়: ০৩:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯