ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মিরে ডিউটিতে পাঠানো হচ্ছে লেফট্যানেন্ট কর্নেল ধোনিকে

  • আপডেট সময়: ০১:৪৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ১৪৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: সঙ্ঘাতময় জম্মু ও কাশ্মিরে ডিউটিতে পাঠানো হচ্ছে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে। ধোনি যে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা সেটি সবারই জানা। তিনি ভারতীয় সেনাবাহিনীর অনারারি লেফট্যানেন্ট কর্নেল। এ মাসের ৩১ তারিখে তাকে কাশ্মির রেজিমেন্টে ডিউটিতে পাঠানো হবে সেনাবাহিনীর পক্ষ থেকে। এএফপির বরাত দিয়ে একথা জানিয়েছে দ্য ডন।

গত সপ্তাহেই জানা গেছে, জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না এই কিংবদন্তী ক্রিকেটার। আর ছুটির এই সময়টা (২ মাস) ধোনি নিয়মিত অফিস করবেন সেনাবাহিনীর চাকরিতে। আর সেখানে তাকে ডিউটি করতে হবে কাশ্মির উপত্যকায়। ভারতীয় সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মির টিএ ১০৬ ব্যাটালিয়নে বর্তমানে পোস্টি ধোনির। এই ব্যাটালিয়ন বর্তমানে কাশ্মিরে নিয়োজিত। তাই ব্যাটালিয়নের সাথে তাকে ডিউটি করতে হবে সেখানে।

আগামী ৩১ জুলাই কাশ্মিরে দায়িত্ব পালন শুরু করবেন ধোনি। থাকবেন ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট পর্যন্ত। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন এই তথ্য।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কাশ্মিরে অবস্থানকালে ধোনি প্যাট্রোল ও গার্ড ডিউটি করবেন অন্য সেনা সদস্যদের সাথে। অর্থাৎ সড়কে টহল ও চেক পোস্টে ডিউটি কতে হবে তাকে।

ধোনিক কাশ্মিরের পুলওয়ামা এলাকায় ডিউটিতে পাঠানো হবে বলে জানা গেছে। পুলওয়ামায় চলতি বছরের শুরুতে ভারতীয় আধাসামিরক বাহিনীর গাড়িতে আত্মঘাতি বোমা হামলায় ৪৪ সদস্য নিহত হয়েছে। ওই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যুদ্ধের পর্যায়ে চলে গিয়েছিল। ওই এলাকায় কাশ্মিরের স্বাধীনতাকামী যোদ্ধাদের তৎপরতা রয়েছে।

সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ধোনি নিজেই আর্মি সদর দফতরকে জানিয়েছে যে- তিনি টিএ ব্যাটালিয়নের সৈন্যদের সাথে ঘাঁটিতে থাকতে এবং প্যাট্রোলিং, গার্ড ও পোস্ট ডিউটি করতে আগ্রহী। তার আবেদন গ্রহণ করেছে আর্মি সদর দফতর।

এই কর্মকর্তা জানান, তবে সেনারা অবশ্যই লক্ষ্য রাখবে যাতে এই ক্রিক্রেট তারকা কোন সঙ্কটময় পরিস্থিতিতে না পড়েন। কারণ তিনি পেশাদার সৈনিক নন। অল্প কিছু প্রশিক্ষণ রয়েছে তার।

২০১১ সালে ধোনির নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয়ের পর তাকে সম্মানসূচক লেফট্যানেন্ট কর্নেল হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

২০১৫ সালে সেনাবাহিনীর সাথে স্বল্প মেয়াদি প্রশিক্ষণ নিয়েছেন ধোনি। এসময় কয়েক ধরনের অস্ত্র চালানো ও অন্য কিছু কসরত আয়ত্ব করেছেন তিনি। প্যারাট্রুপার হিসেবে যোগ্যতা প্রমাণের জন্য ৫ বার বিমান থেকে ঝাঁপ দিয়েছেন প্যারাস্যুট নিয়ে।

ধোনির আগে কপিল দেব ও শচীন টেন্ডুলকারও ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

কাশ্মিরে ডিউটিতে পাঠানো হচ্ছে লেফট্যানেন্ট কর্নেল ধোনিকে

আপডেট সময়: ০১:৪৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯