ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাইওয়ানের স্বাধীনতা রুখতে যুদ্ধের হুমকি চীনের

  • আপডেট সময়: ০২:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ২৫৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: তাইওয়ান স্বাধীনতার পথে হাঁটলেই দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। বুধবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হুমকি দিয়েছে।

যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে বৈশ্বিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে অভিযোগ করে এর তীব্র নিন্দা জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চলতি মাসে পেন্টাগন জানিয়েছে, তাইওয়ানের অনুরোধে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির কাছে ট্যাঙ্ক ও স্টিঙ্গার ক্ষেপণাস্ত্রসহ প্রায় ২২০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

পাল্টা প্রতিক্রিয়ায় বেইজিং এ অস্ত্র বিক্রির সাথে জড়িত মার্কিন কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ারও হুঁশিয়ারি দিয়ে রেখেছে।

বুধবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেছেন, তার দেশ তাইওয়ানের সাথে শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাইওয়ানের স্বাধীনতা প্রত্যাশা যে একে শেষ সীমানায় পৌঁছে দেবে।

কিয়ান বলেন, ‘যদি কেউ তাইওয়ানকে এদেশ থেকে বিচ্ছিন্ন করার দুঃসাহস দেখায় তাহলে চীনের সেনাবাহিনী জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার সুরক্ষায় যুদ্ধে যেতে প্রস্তুত।’

তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে বিবেচনা করে আসছে চীন। প্রয়োজনে স্বশাসিত তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে সামরিক শক্তি প্রয়োগ করা হবে বলে একাধিকবার হুমকি দিয়েছে বেইজিং।

এদিকে তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশও যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ‘অস্ত্র প্রতিযোগিতায়’ উসকানি দেওয়ার অভিযোগ আনে চীন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

তাইওয়ানের স্বাধীনতা রুখতে যুদ্ধের হুমকি চীনের

আপডেট সময়: ০২:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯