ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলে আসছে বিমানের তৃতীয় ড্রিমলাইনার ‘গাঙচিল’

  • আপডেট সময়: ১২:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ১৯২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সম্পূর্ণ নতুন তৃতীয় বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ। এই ড্রিমলাইনারের নাম দেওয়া হয়েছে ‘গাঙচিল’।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় ড্রিমলাইনার অবতরণ করবে। এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৫টি।

দেশে পৌঁছার পর উড়োজাহাজটিকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে।

সর্বাধুনিক প্রযুক্তির তৃতীয় প্রজন্মের বোয়িং ৭৮৭-৮ মডেলের এ উড়োজাহাজের আসনসংখ্যা ২৭১টি। এর মধ্যে ২৪টি বিজনেস ক্লাস, অবশিষ্ট ২৪৭টি ইকোনমি ক্লাস।

বিমানের জনসংযোগ বিভাগ জানায়, বিমানটি দেশে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি প্রতিনিধিদল সিয়াটলে বোয়িং কম্পানির এভারেট ডেলিভারি ও অপারেশনস সেন্টারে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। এরই মধ্যে চারটি নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ ও দুটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিমানবহরে যুক্ত হয়েছে। তৃতীয়টি আজ দেশে আসছে। সর্বশেষ একটি ড্রিমলাইনার আশা করা যাচ্ছে বিমানবহরে যুক্ত হবে আগামী সেপ্টেম্বরে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হতে যাওয়া চারটি ড্রিমলাইনারের নাম বাছাই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হলো আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৭ আগস্ট তৃতীয় ড্রিমলাইনারটি উদ্বোধন করার কথা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

বিকেলে আসছে বিমানের তৃতীয় ড্রিমলাইনার ‘গাঙচিল’

আপডেট সময়: ১২:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯