ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে এনআরসির সময়সীমা এক মাস বাড়াল

  • আপডেট সময়: ১০:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ১৫৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ভারতীয় রাজ্য আসামে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশের সময়সীমা এক মাস বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে চূড়ান্ত তালিকা ৩১ জুলাই থেকে পিছিয়ে প্রকাশিত হবে আগস্ট মাসের ৩১ তারিখ।

জাতীয় নাগরিকপঞ্জির কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। আগামী ৭ অগস্টের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে সুপ্রিম কোর্টে হাজির হয়ে নিজেদের বক্তব্য প্রকাশের সুযোগ দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ। তবে তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এবং বাদ পড়াদের মধ্যে ২০ শতাংশ নাগরিকের তথ্যপঞ্জি নতুন করে খতিয়ে দেখার যে আরজি করেছিল কেন্দ্র এবং আসাম সরকার, সেই আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

কেন্দ্র ও আসাম সরকারের দাবি ছিল, জাতীয় নাগরিকপঞ্জিতে এমন অনেকেই বাদ পড়েছেন, যারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক। আবার অনেক অনুপ্রবেশকারী বা প্রবাসীও তালিকায় ঢুকে পড়েছেন। বিশেষত আসাম-বাংলাদেশ সীমান্তের কিছু এলাকায় স্থানীয় কর্মকর্তাদের যোগসাজশে এমনটা হয়েছে। তাই আরো অন্তত ২০ শতাংশ নাগরিকের নথিপত্র খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা তৈরি করা প্রয়োজন। সেই জন্যই অতিরিক্ত সময় প্রয়োজন। তাই চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়া হোক।

এই সংক্রান্ত মামলাটি মঙ্গলবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আর এফ নরিমানের বেঞ্চে ওঠে। শুনানিতে এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা জানান, নতুন করে আর নথিপত্র যাচাইয়ের প্রয়োজন নেই। কারণ ইতিমধ্যেই তালিকা থেকে বাদ পড়া এবং তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ৭২ লাখ মানুষের নথিপত্র দ্বিতীয় বার যাচাই করা হয়েছে। তবে খসড়া তালিকা থেকে চূড়ান্ত তালিকা তৈরিতে আরো কিছুটা সময় লাগবে বলে তিনি জানান। সেই আরজি মেনেই আরো এক মাস সময় দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আসামে এনআরসির সময়সীমা এক মাস বাড়াল

আপডেট সময়: ১০:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯