ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজী সেলিমের মদিনা গ্রুপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

  • আপডেট সময়: ০৯:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ৭৭৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচা ডেস্ক : কলাপাড়ায় পায়রা বন্দর ফোরলেন সড়ক সংলগ্ন ১৪ ভূমি মালিকের প্রায় ৪০ কোটি টাকার কৃষিজমি দখল করে বেকু মেশিনে মাটি কাটছে ঢাকার প্রভাবশালী মদিনা গ্রুপ। রজপাড়া মৌজায় পাঁচ একরেরও বেশি কৃষিজমি ঢাকার ৭ আসনের এমপি হাজী মো. সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের মদিনা ফিলিং স্টেশন নির্মাণে এ জমি ভরাটের কাজ করছে অভিযোগ এনে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির মালিকরা।

এ কারণে তাদের এ বছরের চাষাবাদ বন্ধ রয়েছে। জমির একাংশের মালিক সৈয়দ আহসান উদ্দিন পাভেল এ সংবাদ সম্মেলন করেছেন। তিনি তাদের জমিজমা রক্ষায় প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন।

লিখিত বক্তব্যে বলা হয়েছে, পায়রা বন্দর সংলগ্ন রজপাড়ায় ফোরলেন সড়কের তিন নম্বর ব্রিজ সংলগ্ন মিনা বাড়ি এলাকায় জমির দখল কাজে মদিনা গ্রুপ একাজ করছে। এ কাজে প্রত্যক্ষ সহায়তা করছেন টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু। সংবাদ সম্মলনে উপস্থিত জমির মালিক ইউনুফ মিনা ও আনোয়ার মিনা বলেন, বর্তমান সরকার কলাপাড়াসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য কাজ করলেও দলের নাম ব্যবহার করে এ দখল সন্ত্রাসের কারণে সকল উন্নয়ন প্রকল্পে কালিমা পড়ছে। তারা দখলবাজদের জমির দখল থেকে নিজেদের সম্পদ রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু জানান, কারও জমি যদি ওই প্রকল্প এলাকায় থেকে থাকে তাহলে তাদের কাগজপত্র দেখে এ বিষয়ে ফয়সালা করা হবে।

মদিনা গ্রুপের ডিজিএম (ভূমি) নূরুল হামিদ বিরোধীয় জমিতে মাটি কাটার কথা স্বীকার করে তিনি বলেন, ‘তারা প্রায় দুই বছর আগে চার একর ৭৪ শতক জমি এক কোটি ৪৭ লাখ টাকায় কিনেছেন। পিলার দিয়েছেন। তারপরও পাভেল সাহেবদের সঙ্গে বসে যাদের জমি নিয়ে সমস্যা আছে তাদের সাথে বসে এ ব্যাপারে ফয়সালার উদ্যোগ নেওয়া হয়েছে।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

হাজী সেলিমের মদিনা গ্রুপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট সময়: ০৯:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯